ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
রোববার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।
পাবনায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার জালালপুর বাজারের ঈদগাহ মাঠ সংলগ্ন ব্যবসায়ী রফিজুল ইসলামের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান এবং চার রাউন্ড গুলি জব্দ করা হয়।
ওসি হাসান বাসির আরো জানান, জব্দকৃত অস্ত্র ও গুলি পুলিশ লাইনের অস্ত্রাগারে জমা রাখা হবে। ভবিষ্যতে যদি তদন্ত করে অস্ত্রের মালিককে পাওয়া যায় তখন মামলা দায়ের হবে।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)