• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ফেনীতে ১০টি গোল্ড বারসহ সোনা চোরা কারবারী আটক

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি : ফেনীতে ১০টি গোল্ড বারসহ দ্বিজেনধর নামের এক সোনা চোরা কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশ ধরের ছেলে। দ্বিজেনের জুতায় স্কসটেপে পেঁচানো ছিল ১০টি সোনার বার। যার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা প্রায়। 

রবিবার বেলা পৌনে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিম সুপার হাবিবুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার আরো  জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে মাদকের চোরাচালান যাচ্ছে কুমিল্লার দিকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রীজের উপর গাড়িটি থামিয়ে তল্লাশি করলে সেন্ডেলের সোল্ডে কসটেপ দিয়ে প্যাচানো ১০টি বার উদ্ধার করা হয়। 

যেগুলোর ওজন ১১৬৬.৭১ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে সে জানায় চট্টগ্রাম হাজারী লেইন থেকে কুমিল্লা যাচ্ছিলো। সে বিগত দিনেও এমন কারবার করে আসছেন।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo