ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবাড়ি খাওনার দরগা এলাকার সুমন রহমান ওরফে আতাউর রহমান আতা(৪২), তার স্ত্রী ময়না বেগম(৩০) ও ছোট ভাই মেহেদি হাসান বাবু(৩২)।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জাহেদুল ইসলামের নেতৃত্বে খাওনার দরগা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক কারবারি সুমন রহমান ওরফে আতাউর রহমান আতার নিজ বসতবাড়ি থেকে ৩৬৮ বোতল ফেন্সিডিলসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
রোববার(১৭ নভেম্বর) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান বলেন, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

মন্তব্য (০)