• লিড নিউজ
  • রাজনীতি

মা‌নিকগঞ্জ জেলা আ.লীগ কার্যালয়ে হ‌চ্ছে মোবাই‌লের শো রুম

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগঞ্জ জেলা আওয়ামী লী‌গের কার্যালয় যে খা‌নে ক‌য়েক মাস আ‌গেও সরগমর থাক‌তো নেতাকর্মীদের পদচারনায়। সে‌টি এখন ভাড়া হয়ে গেছে, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তৈ‌রি করা হ‌চ্ছে মোবাইল ফো‌নের শোরুম। 

মা‌নিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের আ" লী‌গের কার্যাল‌য়ের টিনশেড ঘরটি ভেঙে সাড়ে ৮০০ ফুটের একটি দোকান নির্মাণ করেছে জায়গাটির মালিকরা।

সরেজমিনে দেখা যায়, সংস্কারের পর দোকানে পাশে ঝুলছে একটি সাইনবোর্ড। সেখানে লেখা আছে, অফিস/গোডাউন শোরুম ভাড়া দেওয়া হবে। দোকানটিতে সৌন্দর্যবর্ধনের কাজ করছেন দুজন শ্রমিক। এটা মোবাইলের শোরুম হবে তারা জানায়।

জায়গার মালিক দাবি করে শাহ্ আব্দুল রাজ্জাক টিপু বলেন, জায়গাটি আমার দাদা কলিমউদ্দিন আহমেদের। ১৯৭৬ সালে আমাদের কাছে থেকে মাসে ৬০ টাকার বিনিময়ে ভাড়া নিয়েছিলেন আওয়ামী লীগের এক নেতা। প্রথম দুই চার মাস ভাড়া দিয়েছেন তিনি। তারপর আর ভাড়া দেননি। তিন বছর আগে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটা দরখাস্ত দিয়েছিলাম। এটা জেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল ছালামও জানতেন।

পরে ঢাকা থেকে একটা বার্তা আসে অন্য জায়গা দেখে সেখানে অফিস করার। তখন মহিউদ্দিন ভাই বলছিলেন আমাদের একটু সময় দিলে ব্যবস্থা করবো। সরকার পতনের পর ছাত্ররা আওয়ামী লীগ কার্যালয়টা ভেঙে দিলে আমরা বাপ দাদার সম্পত্তি ফিরে পাই।

শহরের বাসিন্দা সাইফুল ইসলাম বিজয় বলেন, এখানে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। এ অফিসে নানা অনুষ্ঠানের কারণে সড়কে সবসময় যানজট লেগে থাকতো। এখন দেখছি এখানে একটি দোকান হচ্ছে।

মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবীর বলেন, জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ব্যক্তি মালিকানা ছিল। জোরপূর্বক দীর্ঘদিন দখল করে ভোগ করেছেন তারা। তাদের পতনের পর জায়গার প্রকৃত মালিকরা ফিরে পেয়েছেন।

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo