• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামী রফিককে (৩৭)কে গ্রেফতার করা হয়েছে।সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ জানান র‍্যাব-৫ ও র‍্যাব-১২ এর সদস্যরা। আটককৃত রফিক নওগাঁ সদর উপজেলার সাহাপুর মাষ্টারপাড়া এলাকার আব্দুস ছাত্তার ছেলে। সোমবার পূর্বরাত ৩ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঢাকা রোড পূর্বমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলার বিবরণে জানা যায়, গত ২ নভেম্বর রাতে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় রফিকসহ অন্যরা এ ঘটনা ঘটায়।

ঘটনার পর আহতদের নওগাঁ জেনারেল হাসপাতালে নেয়া হলে ভিকটিমদের অবস্থা আশঙ্কাজনক হলে আব্দুল মজিদসহ তার দুই ভাই কাবিল হোসেন (৩০) ও শফিকুল ইসলাম (৪৮) কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। র‍্যাব জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় মোহাম্মদ আলী নামে আওয়ামী লীগের এক ক্যাডারের অবৈধ দখলে থাকা এক জমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেয় এলাকার সচেতন ব্যক্তি ভিকটিম আব্দুল মজিদ।

এ ঘটনার জেরে শনিবার রাতে বোয়ালিয়া ইউনিয়নের অন্তর্গত ইয়াদ আলী মোড়ের সামনে মোটরসাইকেল যোগে দুর্ধর্ষ সন্ত্রাসী রফিক, মোহাম্মদ আলী ও মিলন আসে এবং দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী ভিকটিম আব্দুল মজিদকে দেখা মাত্রই আগ্নেয়াস্ত্র দিয়ে সরাসরি গুলি করে। তাৎক্ষণিক আব্দুল মজিদের দুই ভাই এগিয়ে এলে তিন ভাইকেই রামদা দিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী রফিক ও মিলনসহ অন্যান্য সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

ওই মুহূর্তে হামলাকারীদের বাধা দিতে গেলে কোপানো হয় স্থানীয় জনৈক ব্যক্তি সুবিদ আলীকেও। এরপর স্থানীয়রা এগিয়ে এলে দুর্ধর্ষ সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আহতদের ভাই বাদী হয়ে নওগাঁ জেলার সদর থানায় একটি অস্ত্র মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

নওগাঁ জেলার সদর থানায় মামলা দায়েরের পর র‌্যাব-৫ এবং র‌্যাব-১২ এর আভিযানিক দল মো. রফিককে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন ঢাকা রোড পূর্বমাথা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo