• লিড নিউজ
  • রাজনীতি

তারেক জিয়ার নির্দেশে ফরিদপুরের সেই বিধবার পাশে বিএনপি নেতারা: রিজভী

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ সরকারী জায়গায় ঘর তুলে বসবাসকারী নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার এলাকার বিধবা নারী আসমা বেগমের পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসবিচ রুহুল কবির রিজভী। 

এসময় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সসদ্য সচিব একে এম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভীসহ বিএনপির নেতৃবৃন্দ বিধবা নারী আসমা আক্তারের সাথে কথা বলেন এবং তার পাশে থাকার কথা জানান।

পরে ক্ষতিগ্রস্থ নারীর হাতে তারেক রহমানের দেওয়া আর্থিক অনুদান প্রদান করা হয়। রুহুল কবির রিজভী জানান, বিধবা নারীর ঘরবাড়ী ভাংচুর ও তাকে জায়গা থেকে উচ্ছেদের সাথে বিএনপির কোন নেতা কিংবা কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন জানান, ন্যাক্কারজনক ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে।

নগরকান্দার রসুলপুর বাজারের পাশে কুমার নদের পাড়ের একটি জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলের হতদরিদ্র বিধবা নারী আসমা বেগম। কয়েকদিন আগে বিএনপির নাম ব্যবহার করে স্থানীয় সালাউদ্দিন চৌধুরী সেই বিধবার বাড়ী ঘর ভেঙ্গে সেখান থেকে উচ্ছেদের চেষ্টা চালানা। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার।

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo