ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নরায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার(৩০ অক্টোবর) রাতে রুপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের আতশলাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র বার্মিজ ছুরি, চাইনিজ কুড়াল ও চাপাটিসহ শাহরিয়ার, ইমন, আলামিন,নুর আলম ও ফেরদৌস নামের ডাকাত দলের পাঁচ সদস্যকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে। তারা সবাই ভুলতা ইউনিয়নের আতলাশপুরের বাসিন্দা।এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি কালে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)