• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামের যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীর সাথে অশালীন আচরন করায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত যুবকের নাম আল-আমীন (২২)। সে উপজেলার চাকিরপশার ইউনিয়নের সোনাবর গ্রামের সফর আলীর পুত্র বলে জানা গেছে। পুলিশ জানায়, সোমবার রাতে উক্ত যুবক একই গ্রামের হিন্দু পরিবারের এক কিশোরীকে জাপটে ধরে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়।

এসময় কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশকে অবহিত করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজের অপরাধ স্বীকার করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) আশাদুল হক যুবক আল-আমীনকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) আশাদুল হক ও থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

  • company_logo