ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ জেলে কে আটক করেছে। এসময় অসাধু জেলেদের নিকট থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
মঙ্গলবার বিকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ৯ জেলে কে ৭ দিনের বিনাস্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।
কারাদণ্ড শেষে আসামীদের ফরিদপুর জেল হাজতে প্রেরন করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সদরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
আটককৃত জেলেরা হলেন, আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মোঃ সাদ্দাম হোসেন (৩২), খোকন খা (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার বেপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮)। এরা চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ও শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আল মামুন জানান, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে। আজকে ৯ জন জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে ও তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৪০ কেজি মাছ স্থানীয় কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়েছে।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)