ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাছ চুরির মামলায় রাজিবপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও রাজিব পুর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিজল হক(৫৬) কে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ। তিনি ওই মামলার ৪ নম্বর আসামি। রোববার ২টার দিকে রাজিবপুর থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, অছিউদ জামান নামের এক ব্যবসায়ী গত ২০১৭ইং সালে ওই মামলাটি করেছিলেন। এলাকা বাসীর অভিযোগ, তিনি দলের দাপট দেখিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের কোন ঠাসা করে রাখত।
তাছাড়া তিনি বালিয়ামারী বর্ডার হাটের একজন বিক্রেতা হওয়ার কারণে বিজিবি ও কাস্টম অফিসারকে হেনেস্তা করতেও কুন্ঠা বোধ করতেন না। মামলায় সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক জেল খেটে জামিনে আছেন। মামলায় ১১জন আসামি থাকলেও বেনামি আসামি রয়েছে অনেকেই।গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। তিনি জানান সোমবার ভোরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)