ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি পারিবারিক কবরস্থান থেকে কবর খুঁড়ে ৫ কবরের কংকাল চুরি করেছে দুর্বৃত্তরা । শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি উচ্চ বিদ্যালয় এবং প্রামানিক বাড়ি জামে মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন প্রামানিক বাড়ি পারিবারিক কবরস্থান থেকে কংকাল চুরির ঘটনা ঘটে।
এসময় চোরেরা হযরত আলী মুন্সির ছেলে আলি হোসেন, স্ত্রী হালিমা , মৃত উসমান মিয়ার ছেলে শাহজাহান,ওয়াহিদুজ্জামান খানের ছেলে তনয় খান,আলী আজমের ছেলে আবুল হোসেন ডলারের কংকাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনার তিন দিন আগেও চুরি হয় একই এলাকার মৃধা বাড়ি পারিবারিক কবরস্থান থেকে আলেম মৃধা,হৃদয় মৃধা,শিরো মৃধার কংকাল।
স্থানীয়রা আশরাফুল ইসলাম রাজিব জানান, গতকাল দিবাগত রাতের কোন এক সময় কবরের মাটি উঠানো দেখে কবরের কাছে গিয়ে দেখা যায় কবর খোড়া। এসময় ভালো করে দেখা যায় ৫ টি কবরের কংকাল চুরি হয়ে গেছে। এসময় স্থানীয়রা কংকাল চোরদের গ্রেফতারের মাধ্যমে কঠিন শাস্তির দাবি জানান। তেলিহাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ইকবাল সরকার জানান, এ বিষয়ে আমি আপনার মাধ্যমে শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।
নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

মন্তব্য (০)