• অপরাধ ও দুর্নীতি

মোবাইল কোর্ট পরিচালনা করে ৭১০০ টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাতকানিয়া উপজেলায়(২৬ অক্টোবর)শনিবার সকাল ১০ দিকে মরফলা বাজার ও কেরানিহাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে  টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লাইসেন্স না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, ক্রয়রশিদ সংরক্ষণ না করা, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন থাকা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয় গুলি তদারকি করা হয়।

এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬টি মামলায় ৭১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, ফারিস্তা করিম।

অভিযানে সহযোগিতা করেন, স্যানিটারি ইন্সপেক্টর  সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo