ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদলের সভাপতিকে মারপিটের ঘটনায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সানি(২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ৫ আগষ্ট সাজ্জাদ হোসেন সানি(২৪)সহ কয়েকজন যুবক রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে উপজেলা ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনকে আটকের পর মারপিট করে গুরত্বর আহত করে।
এ ব্যাপারে সাদ্দাম হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজারহাট থানায় একটি মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্ত সাজ্জাদ হোসেন সানিকে ওইদিন সন্ধ্যায় ঘড়িয়ালডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সাজ্জাদ হোসেন সানি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ খামার গ্রামের আঃ আজিজের ছেলে।
সে ওই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। শুক্রবার(২৫ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃতকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নিাশ্চিত করেছেন।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)