• প্রশাসন

কালীগঞ্জে ডিসির মত বিনিময়

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন গাজীপুর কালীগঞ্জ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করেছেন।

 মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু।

এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অফিস কর্তৃৃক আয়োজিত ভিক্ষুক পূনর্বাসনের অংশ হিসাবে ৮টি পরিবারকে ৪টি করে ৩২টি ছাগল এবং ৩টি পরিবারকে ৩টি অটোরিকসা বিতরণ করা হয়। অন্যদিকে, তিনি উপজেলার তুমিলিয়া ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন, ওই ইউনিয়নের দক্ষিণ সোম কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, কালীগঞ্জ পৌর ভূমি অফিস ও পৌরসভা পরিদর্শন করেন।

 

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo