ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাতকানিয়ার কাচাবাজার ও এওচিয়ার গোলাহাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে (২২ অক্টোবর) সকালে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, কাচাবাজারে ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় ১৬,৮০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাতকানিয়া, ফারিস্তা করিম।
অভিযানে সহযোগিতা করেন,স্যানিটারি ইন্সপেক্টর, ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসন, অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

মন্তব্য (০)