• রাজনীতি

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিন: রিজভী

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সহ সকল দল সমর্থন জানিয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (২০ অক্টোবর) বিকেলে পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সাংসদ মরহুম মির্জা আদুল আউয়ালের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।

পাবনার বেড়া উপজেলার কৈটুলা ইউনিয়নের জয়নগর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এই স্মরণসভার আয়োজন করে বেড়া উপজেলা ও পৌর বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, 'শেখ হাসিনা নাকি পদত্যাগ করেন নাই, তিনি ভারতে অবস্থান করছেন। তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভারত-বাংলাদেশ স্বামী-স্ত্রীর সম্পর্ক। তবে কি তিনি স্বামীর ঘরে বেড়াতে গেছেন। স্বামীকে তালাক দিয়ে আসতে পারছেন না।'

তিনি আরো বলেন, 'আয়না ঘর কোন প্রতিষ্ঠানের ছিল না। দেশের প্রতিটা জেলখানাই ছিলো আয়না ঘর।'

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, মাস্টার, আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, রেহানুল ইসলাম বুলাল, শহিদুল ইসলাম লাালু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা প্রমুখ।

সভা শেষে মরহুম মির্জা আব্দুল আউয়ালের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য (০)





image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

image

‎নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমা...

image

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিত...

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যু...

image

সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মা...

image

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

নিউজ ডেস্ক : ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সং...

  • company_logo