• প্রশাসন

সাতকানিয়ায় অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ পরম ভালোবাসা ও আন্তরিকতার সাথে অনুষ্ঠিত হয়েছে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান এর বিদায় সংবর্ধনা। বুধবার (১৬ অক্টোবর ) সকাল ১২টায় সাতকানিয়া  থানার হল রুমে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুলিশ পরিদর্শক  ওসি তদন্ত মোঃ আতাউল হক চৌধুরী সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এস আই শাহরিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রোগ্রামার অফিসার আনোয়ার হোসেন, ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম সহ প্রমূখ। 

বক্তব্য রাখেন, এস আই খায়রুল হাসান, সাতকানিয়া সার্কেলের (স্টেনো) মোঃ আরমান উদ্দিন,কনস্টেবল এনামুল। বক্তব্য পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে, কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী ও দক্ষ পুলিশ সুপার হিসেবে আলোচিত হন বলে জানান তারা।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান  বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

সাতকানিয়া উপজেলার মানুষ বন্ধুত্বপ্রিয় আখ্যায়িত করে তিনি বলেন, আমি যে স্থানেই চাকুরী করি না কেন এ উপজেলার মানুষকে ভুলতে পারবো না। উপজেলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরেন। মানুষ মানুষের জন্য, সর্বদা মানুষের সেবায় কাজ করতে হবে। দেশ ও দশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। সর্বশেষ তিনি তার পরিবার পরিজন সবার জন্য দোয়া প্রার্থনা করেন।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo