• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

র‍্যাব-১৪ ময়মনসিংহের বিশেষ অভিযানে ৬২৮৫ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ১৫ অক্টোবর ২৪ তারিখ র‍্যাব-১৪, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন হালুয়াঘাট পৌরসভা এলাকায় বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। অধিনায়ক, র‌্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল বিজিবির টহল টিমের সহযোগিতায় রাত অনুমান ২১.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন হালুয়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের আকনপাড়া সাকিনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করে।

এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে আসামী  ওয়াদুদ মাস্টার(৩৮), সিরাজুল (৩২), জাহাঙ্গীর (৫০) ও মোহাম্মদ আলী(৪২)সহ অজ্ঞাতনামা আসামীগন দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে ২১৫ (দুইশত পনের) বস্তায় মোট ৬৩৮৫ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় জিরার আনুমানিক মূল্য = ৩৫,১১,৭৫০ /- (পয়ত্রিশ লক্ষ এগার হাজার সাতশত পঞ্চাশ) টাকা।

এসময় উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, পলাতক আসামীগন দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় জিরা শুল্ক ফাকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছিল। র‍্যাব -১৪ ময়মনসিংহ প্রেস রিলিজের মাধ্যমে জানান চোরাইমাল উদ্ধার এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পালিয়ে যাওয়া আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে  জব্দকৃত ভারতীয় জিরার উক্ত থানায়  হস্তান্তর করে।

মন্তব্য (০)





image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

  • company_logo