• প্রশাসন

ফরিদপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  কমান্ড্যান্ট

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরে শারদীয় দূর্গাপূজা  উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফরিদপুর জেলা কমান্ড্যান্ট  অরুপ রতন পাল ।

শনিবার (১২ ই অক্টোবর) তিনি ফরিদপুরের প্রান কেন্দ্র পুরাতন বাসষ্টান্ডের দুটি পূজা মন্দির, রামকৃষ্ণ মিশন পূজা মন্দির, শরৎ সাহার বাড়ি পূজা মন্দির ছাড়াও জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এছাড়া পূজা কমিটির সদস্যদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। 

কমান্ড্যান্ট  অরুপ রতন পাল  কর্তব্যরত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বলেন,  পূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে তাদের অনুষ্ঠান সফল ও সুন্দর করতে হবে এবং ডিউটিতে পেশাদারিত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। প্রতি বছরের ন্যায় এ বছরও ফরিদপুর জেলার ৯ টি উপজেলায় ৭২৩ টি পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষায় ৪৬৭৮  জন আনসার ও ভিডিপি  সদস্যরা ৮ থেকে ১৪ অক্টোবর  অক্টোবর পর্যন্ত  মোট সাত দিনের জন্য দায়িত্ব পালন করবেন। 

এ সময় তার সাথে ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট, মোহাম্মদ টিটুল মিয়া,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলাম সহ আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং টিম।

উল্লেখ্য, ফরিদপুর জেলার ৪১২ টি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অধিক গুরুত্বপূর্ণ মন্ডপে ৪ জন ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৩ জন করে ১৪০৬ জন আনসার ও ভিডিপি সদস্য  দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo