• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জের বন্দরে প্রাইভেটকার সহ ৫ ডাকাত গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ এর একটি দল।সোমবার রাতে বন্দরের কাইতাখালী বাস স্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছোড়া, দা, চাকু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রাইভেটকার। গ্রেপ্তারকৃতরা হলঃ মিশেল, শাহজালাল বাবু, রাহাত হোসেন, মেহেদী হাসান ও সোয়াদ ইসলাম।

মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া জানান, সোমবার রাতে বন্দরের কাইতাখালী এলাকায় ডাকাতদল মহাসড়ক ও বাসাবাড়িতে ডাকাতি প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করলে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ তাদের গ্রেফতার করা হয়। আসামীদের মিশেলের নামে তিনটি, সোয়াদ ইসলামের নামে তিনটি, শাহজালালের নামে দুইটি মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান,ডাকাতি প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করে র‍্যাব আমাদের হেফাজতে দিয়েছে।আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম করে আদালতে প্রেরণ করেছি।

মন্তব্য (০)





image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

  • company_logo