ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে রবিউল ইসলাম বাবু (৪২) নামে এক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানকে আটক করেছে যৌথবাহিনি।
মঙ্গলবার( ৮ অক্টোবর)দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি সদর ইউনিয়নের গদা কোরানিপাড়া গ্রামের নুরুল সরকারের ছেলে।
রবিউল ইসলাম বাবু উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
জানা যায়, গত ৪ আগষ্ট দুপুর ২টার দিকে শহরে আগ্নেয়ান্ত্র ও লাঠি, ছোরা ও দেশীয় অস্ত্রসহ শহরের চৌরঙ্গী মোড় হতে ২০০/২৫০ জন আওয়ামী লীগের নেতাকর্মী একত্রিত হয়ে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের উপর চড়াও হয়ে ছত্র ভঙ্গ করেন। এসময় হঠাৎ শহরের পৌরমার্কেট তিতুমীর সড়কে অবস্থিত ঠিকাদারী প্রতিষ্ঠানে আগ্নেয়ান্ত্র ও লাঠি, ছোরা ও দেশীয় অস্ত্রসহ ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় টিভি, এসি, ফ্রিজ, টেবিল, চেয়ার, আসবাবপত্র, ৩টি ল্যাপটপ, স্যানেটারী মালামালসহ প্রায় ৩২ লক্ষ টাকার মালামালে ক্ষতি সাধন হয়। এঘটনায় সদরের শাহীপাড়া এলাকার মৃত আতফাব উদ্দিনের ছেলে রবিউল আলম সরকার বাদী হয়ে ১০ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবুকে আটক করা হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এম এ সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

মন্তব্য (০)