• রাজনীতি

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার

  • রাজনীতি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম গ্রেফতার হয়েছেন। বুধবার মধ্যরাতে সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামীলীগের নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁওয়ে তোলা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। পুলিশ জানায়, রুহিয়া থানার রামনাথ বাজারের ওই আওয়ামী লীগের নেতার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুল ইসলাম বাবলুর করা বালিয়াডাঙ্গী থানার জমি দখল ও চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলায় তিনি প্রধান আসামী ছিলেন। এছাড়াও ওই মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়। 

উল্লেখ্য, আলহাজ্ব মো: দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে ৭ বারের সংসদ সদস্য ছিলেন। 

 

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo