ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ উপজেলার পশ্চিম গজারিয়া গ্রামের ইনছাব আলীর ছেলে সুমন (৩২) ও সোলায়মান শেখের ছেলে শরীফুল ইসলাম (৩০)।
জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় বিকাশ ব্যবসায়ী মিজানুর রহমান ও তার চাচাতো ভাই আরিফ বাড়ি ফেরার পথে ডিবি পুলিশের পোশাক পড়ে কয়েকজন লোক তাদেরকে হাত-পা ও মুখ বেঁধে একটি হাইস গাড়িতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণকারীরা তাদের কাছে থাকা নগদ ১ লাখ ৭৬ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিংয়ে থাকা টাকা ছিনিয়ে নিয়ে টাঙ্গাইলের ঘারিন্দা এলাকায় ফেলে রেখে যায়।
এরপর স্থানীয় কয়েকজন তাদেরকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন। পরে গোড়াই ফাঁড়িতে অভিযোগ করলে অভিযান চালিয়ে ভুয়া ডিবিদের গ্রেপ্তার করে পুলিশ।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

মন্তব্য (০)