• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

মানব পাচার : ঠাকুরগাঁও সীমান্তে দালালসহ আটক ৪

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বৈরচুনা সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় মানব পাচারকারি ২ জন দালালসহ ৪ জনকে আটক করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদস্যরা।

দিনাজপুরস্হ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসপির উদ্ধৃতি দিয়ে বিজিবির সদর দপ্তরের জন সংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম শরিফ প্রেস বিজ্ঞপতিতে জানান, আজ বুধবার ভোর ৪ টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বৈরচুনা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মানব পাচার চক্রের ২ জন দালালসহ ৪ জনকে আটক করেছে বিজিবি'র দিনাজপুরস্হ  ৪২ ব্যাটালিয়নের সদস্যরা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবি'র চান্দেরহাট বিওপি’র টহলদলের সদস্যরা  বৈরচুনা ইউনিয়নের ভবানীপুর নামক স্থানে সীমান্ত পিলার ৩৩৩/৩-এস এর কাছে ওই অভিযান চালায় । এসময় টহলদল ২ জন দালালসহ ৪ জনকে আটক করেছে।

এদের মধ্যে মানব পাচারকারী দালালচক্রের ২ সদস্য হলো ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভবানীপুর লাঠোয়াপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ওবায়দুর রহমান (৫৫) এবং ইন্দ্রইল মোল্লাপাড়া গ্রামের সামছু উদ্দিনের ছেলে ওবাইদুর রহমান (৩৫)।

অবৈধভাবে ভাবে প্রবেশের সময় দিনাজপুরের বিরলের কাশিবাগ গ্রামের মৃত গোপাল মহন্তের ছেলে রিন্টু মহন্ত (৪০) এবং বোচাগঞ্জের রামপুর গ্রামের পবেন রায়ের ছেলে নিশিত রায় (৩৫) কে আটক করা হয়েছে। তবে তাদের ভারতে যাওয়া এবং ফিরে আসার কারন জানা যায়নি।

আইনগত ব্যবস্হা গ্রহনে মামলাসহ আটক ৪ জনকে সংশ্লিষ্ট পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo