• লিড নিউজ
  • রাজনীতি

মাগুরায় বিএনপির নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে  মাগুরা জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় এবার জেলার ৫১৭টি পূজা মন্ডপে সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়।

সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম নেতা আলী আহম্মদ, মনোয়ার হোসেন খান, খান হাসান সিরাজ সুজা, এ্যাড. রোকনুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন, জেলা যুবদলের সভাপতি মোঃ ওয়াসিকুর রহমান কল্লোল, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও জেলা কৃষক দলের আহ্বায়ক রুবাইয়াত হোসেন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম। 

এ বছর মাগুরা সদর উপজেলায় ১৯৭, শ্রীপুরে ১৩৫, শালিখায় ১২০ ও মহম্মদপুরে ১০২ টি পূজা মন্দিরে দূর্গা পূজা উদযাপন হচ্ছে।

মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট সনজিৎ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল।

এছাড়া ও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার,

শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শীতাল, মহম্মদপুর পূজা উদযাপন পরিষদের স্বপন কুমার সিংহ, সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবলু ঠাকুর।

মতবিনিময় সভায় পূজা উদযাপন করতে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার নিশ্চিয়তা দেওয়া হয়।

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo