• রাজনীতি

ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনকে কারাগারে প্রেরণ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে প্রেরণ করা হয়। রোববার একটি হত্যা মামলায় তাকে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক নিত্যানন্দ সরকার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারগারে প্রেরনের আদেশ প্রদান করেন। 

আদালত সূত্রে জানা যায়, মাজহারুল ইসলাম সুজনকে গত ১১ সেপ্টেম্বর ঢাকায় গ্রেফতার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে ব্যবসায়ি হাবিবুল ইসলাম বাবলু ভূমি দখল ও চাঁদা দাবির বিরুদ্ধে একমিট মামলা দায়ের করেন। অপরদিকে ফজলে আলম নামের এক ব্যক্তি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখিত ২ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে গত ৫ আগষ্ট ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ ৪ জনকে সাবেক এই এমপি পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুদ্দৌলা সাহেবের ছিট চিলারং এলাকার বাড়িতে একটি ঘরে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে। আইনজীবীগণ জানান, দুটি মামলায় সাবেক এমপি সুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আসামীপক্ষ থেকে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালত। 

 

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo