ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধিঃ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় শ্রী দসরথ সরকার (৪০) নামে এক বাংলাদেশীকে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃত ব্যক্তি মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব নবগ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। এর আগে আনুমানিক রাত ৮টার সময় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সদস্যরা তাকে আটক করে।
প্রেস বিজ্ঞোপ্তিতে জানানো হয়েছে, বৃষ্টি উপেক্ষা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ পঞ্চগড়ের শিংরোড বিওপির টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। রাত ৮টা ৪০ মিনিটে সীমান্তের শূন্য রেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খালপাড়া নামক স্থান দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশী নাগরিক শ্রী দসরথ সরকারকে আটক করে। পরে তাকে শিংরোড বিওপিতে নেয়া হয়।
আটকের বিষয়ে শিংরোড বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শেখ আমিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে প্রচুর বৃষ্টির মাঝে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় ওই ব্যাক্তিকে আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগী অন্যরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন কয়েকজন সহ সেচ্ছায় ভারতে থাকা তার ফুপু শ্বাশুড়ির বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ ঘটনায় তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তরসহ অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অপরাধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)