• রাজনীতি

শ্রীপুরে বিএনপির ৭ নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মুক্তারুল করিম মোড়ল শামীমসহ ৭ বিএনপি নেতাকর্মীদের উপর মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের অতর্কিত হামলা ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তেলিহাটি ও গাজীপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার বিকেলে উপজেলার জৈনাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসরাফিল আলম মাস্টার,  শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরাফত আলী ,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সহ-সভাপতি ওবায়দুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেছুল ইসলাম রানা, হুমায়ুন, জয়নাল, রাব্বি, জাহাঙ্গীর এবং খোকাসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এসময় বক্তারা অতিদ্রুত অপরাধীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে শাস্তির দাবি করেন।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo