• প্রশাসন

বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ 

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বুধবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুল এরুলিয়া এয়ার ফিল্ডে ৬৪তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলো যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানে ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন ওয়ালিদ আহমেদ শিশির, বিপিপি, পিএসসি এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। 

এদিন বাংলাদেশ বিমান বাহিনীর ১১ জন কর্মকর্তা ও বাংলাদেশ নৌ বাহিনীর ১ জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন। এছাড়াও ৬৪ তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার মুসফিকুর রহমান জিডি (পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে 'মফিজ ট্রফি' অর্জন করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo