• প্রশাসন

পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের আযোজনে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়,মাদক,জুয়া,চোরাচালান,অবৈধ যানবাহন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি,তথ্য প্রাপ্তিতে পুলিশের সহযোগিতাসহ পুলিশের সাথে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন তারা।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি দ্রুত সময়ে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ, সার্বিক বিষয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহন করবে বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বাস দেন।এছাড়াও সাংবাদিকদের তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) কনক কুমার দাস, পঞ্চগড় সদর সার্কেল আমিরুল্লাহ, ডি আই ও-১ ডিএসবি মোঃ মোক্তারুল ইসলাম,ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর চন্দন কুমার, সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, প্রেস ক্লাবের আহবায়ক, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার, চ্যানেল টুয়েন্টি ফোরের হোসেন রায়হান, একাত্তর টিভির রফিকুল ইসলাম, দেশ টিভির রাশেদুজ্জামান বাবু,নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, দৈনিক ইনকিলাবের, সম্রাট হোসাইনসহ প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo