ছবিঃ সিএনআই
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে পিকনিককে কেন্দ্র করে কলহের জেরে দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে কলেজ ছাত্র নিরব হোসেন রাব্বি(১৯) হত্যা মামলায় এজাহার ভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কুষ্টিয়া র্যাব-১২ এবং র্যাব-৩ এর যৌথ দল গত ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার সময় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় মামলার এজাহার নামীয় সোনাইকুন্ডি মহিলা মাদ্রাসাপাড়ার মিজানুর রহমানের ছেলে ০১ নং আসামি সোয়ায়েব বিশ্বাস(২৩) ও ০২ নং আসামি মাহি বিশ্বাস(৩২), মৃত মুকুল মন্ডলের ছেলে ০৩ নং আসামি মিদুল মন্ডল(১৯), কামাল মন্ডলের ছেলে ০৪ নং আসামি মোঃ রিদয় মন্ডল(২৫), শিমুল মন্ডলের ছেলে ০৫ নং আসামি তানহা মন্ডল(২০) কে ঢাকার শাহবাগ এলাকা হতে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে পিকনিককে কেন্দ্র করে কলহের জেরে দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে গত ৩০ আগষ্ট উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মসলেম আলীর ছেলে নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র নিরব হোসেন রাব্বি(১৯) মারাত্মকভাবে আহত হয়। এই ঘটনার নিহতের চাচা বাদী হয়ে ৫ সেপ্টেম্বর দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ১৩ সেপ্টেম্বরে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

মন্তব্য (০)