ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের নামাজে জানাজা আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় দুপুর ১২টা ৪০ মিনিটে রামু সেনানিবাসের গ্যারিসন মসজিদে, যেখানে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংসহ অন্যান্য উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।
জানাজা শেষে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ তাঁর নিজ বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিকাল ৬টায় টাঙ্গাইল জেলা সদরের বেতকা গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংয়ের উপস্থিতিতে। জানাজা শেষে যথাযোগ্য সম্মানের সঙ্গে তাঁর মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন দেশের জন্য আত্মত্যাগকারী একজন সাহসী সেনা কর্মকর্তা ছিলেন। তাঁর এই বীরত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৪ কর্...

মন্তব্য (০)