ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯ টি স্বর্ণেরবারসহ মাহফুজ মোল্লা নামের এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত মাহফুজ মোল্লা নড়াইল জেলার বড়দিয়া এলাকার হাসমত মোল্লার ছেলে।
যশোর-৪৯ বিজিবি'র কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বেনাপোল বিজিবি ক্যাম্পে বিকাল সাড়ে ৩ টায় এক সাংবাদিক সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের অদুরে বিজিবি'র স্থায়ী চেকপোস্ট আমড়াখালী নামক স্থানে বেনাপোল মুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে মাহফুজ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার শরীরে লুকানো অবস্থান থেকে সোনার বার গুলো বের করে দেয়। জব্দকৃত সোনার মুল্য প্রায় ৪ কোটি ৬১ লাখ টাকা। আটক মাসুদ মোল্লাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং সোনার বার যশোর ট্রেজারীতে জমা দেয়া হবে বলে জানান।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)