• প্রশাসন

অপরাধ করে কেউ ছাড় পাবে না: নীলফামারীর নবাগত এসপি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেছেন,‘আমি কারো পক্ষেও নই, কারো বিপক্ষেও নই। আমি ন্যায়ের পক্ষে। এটা কারো ভালো লাগতেও পারে আবার নাও পারে। কিন্তু কথা একটাই অপরাধ করে কেউ ছাড় পাবে না।’ রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

পুলিশ সুপার আরও বলেন,‘প্রত্যেক নিরিহ মানুষ ভালো থাকবে। দুষ্টু লোক আর ভালো থাকবে না। আমি ভালো মানুষের বন্ধু, খারাপ মানুষের বন্ধু না। এই জেলার মানুষকে ভালো রাখতে যা করণীয় তা করবো। নীলফামারী জেলা পুলিশ আবারও পুরোদমে জনগনের সেবায় নিয়োজিত থাকবে। পুলিশ তার স্বাভাবিক কর্মকান্ডে ফিরে আসবে।’

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যার সমাধানের, উন্নয়ন ও সম্ভাবনার বিষয়ে পুলিশ সুপারের সামনে তুলে ধরেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম, নীলফামারীর প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সাধারন সম্পাদক হাসান রাব্বী প্রধান, সাবেক নির্বাহী সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, বর্তমান সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সহ-সভাপতি আনোয়ারুল আলম প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন শাহ (মিলন) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo