• রাজনীতি

পার্বত্য চট্টগ্রামের সকল হত্যাকান্ডের বিচার দাবী জামায়াতের

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের চলমান সহিংসতা সহ সকল হত্যাকান্ডের বিচারের দাবী জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মজলিশে সুরার সদস্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এম,পি আলহাজ শাহজাহান চৌধুরী।

২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে অনুষ্টিত পার্বত্য চট্টগ্রামের বিরাজমান বৈষম্য দুরীকরনে করনীয় শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,পার্বত্য চট্টগ্রামের সমস্যা দীর্ঘদিনের।

এই সমস্যা সমাধানের জন্য কার্যকর অবদান রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ভুমিকা কে অবহেলা করার কারনে আজকে পার্বত্য চট্টগ্রামে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড,মুহাম্মদ ইউনুছ সহ তার উপদেষ্টা পরিষদের প্রতি আহবান জানিয়ে বলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটি স্পেশাল কমিটি গঠন প্রয়োজন। সেখানে থাকা মুসলিম,হিন্দু,বৌদ্ধ,খ্রষ্টিানদের প্রতি বৈষম্য সৃষ্টি করা হয়েছে তা মোটেই ঠিক হয়নি।

বিগত আওয়ামী সরকার তাদেও প্রতি অত্যন্ত অন্যায় আচরন করেছে। তিনি অশান্ত পার্বত্য ও তিন জেলার হত্যা বন্ধ,অগ্নিকান্ড,লুটপাঠ হামলা বন্ধ করে এই জগন্য হত্যা কান্ডের জন্য দায়ীদের চিহিত করে দৃষ্টান্ত মুলক শাস্তি ও ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপুরন প্রদানের প্রতি আহবান জানান। বি,এন,পি চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জামায়াতের মজলিশে শুরার সদস্য অধ্যাপক আহসান উল্লাহ,খাগড়্ধাসঢ়;ছড়ি জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মোমেন,বান্দরবন জেলা জামায়াতের আমীর মাও:আবুল কালাম,মহানগরী এসি;সেক্রে: মুহাম্মদ উল্লাহ,পার্বত্য চট্টগ্রাম আইনজীবি ফোরামের সভাপতি এয়াকুব আলী, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল চট্টগ্রাম জেলা সেক্রেটারী এড,শামসুল আলম,থাগড়াছড়ি জেলার স্থানীয় সরকার পরিষদের সাবেক সদস্য আবু বকর ছিদ্দিক,বান্দরবন আইনজীবি ফোরামের এড,আবু তালেব,জামায়াত নেতা রফিক বসরী,পার্বত্য বাংগালী ছাত্র পরিষদের সাবেক সভাপতি এড,আবুল আহাদ,এড,ইব্রাহিম মুনির,ইসমাইল নবী শাউন,আসিফ ইকবাল,ছাদেকুর রহমান ও পাহাড়ী বাংগালী ছাত্র পরিষদ এবং বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম পরিষদেও নেতৃবৃন্ধ আলোচনায় অংশ নেন।

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo