• গণমাধ্যম

পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে বৈষম্যহীন মানবিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে  নবাগত জেলা প্রশাসক মো.সাবেত আলী সাংবাদিকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতি হিসাবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো.সাবেত আলী নতুন রুপে পঞ্চগড়কে গড়ার জন্য সাংবাদিকদের নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করার পাশাপাশি আমরা উন্নয়নের গতিকে আরও বেশি তরান্বিত করতে পারবো। 

এছাড়াও আলোচনা সভায় জনগনের প্রত্যাশা পুরনে জেলার প্রধান প্রধান সমস্যা সমাধান ও সম্ভবনা নিয়ে বিভিন্ন আলোচনা উঠে আসার পাশাপাশি জেলার সকল কর্মকান্ডে প্রশাসনকে সহযোগীতার আহবান জানান তিনি। এদিকে আবার সাংবাদিকদের সকল প্রকার সহযোগীতারও আশ্বাস দেন নবাগত এই জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু সাঈদ, প্রেস ক্লাবের আহবায়ক সরকার হায়দার প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির কাছে দায়িত...

বগুড়া প্রতিনিধি : বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দ...

image

সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চার হতে হব...

নিউজ ডেস্কঃ সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চ...

image

‎সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলে...

image

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্র...

পাবনা প্রতিনিধিঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইস...

image

লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে USS 'র নেটওয়ার্কিং সভা ...

লালমনিরহাট প্রতিনিধি : স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ এর...

  • company_logo