• লিড নিউজ
  • রাজনীতি

আ.লীগ নেতা তুষার কান্তি ৭ দিনের রিমান্ডে

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেট্রোপলিটন চিফ আদালত রংপুরের বিচারক আসাদুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটনায় হত্যা,হত্যাচেষ্টা,ভাঙচুর,লুটপাট ও আত্মসাতের মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে গ্রেফতারের পর আজ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আমলী আদালতে চরম উত্তেজনার মধ্যদিয়ে হাজির করা হয়েছে।তার বিরুদ্ধে ছয়টি হত্যা ও পাঁচটি মারামারির অভিযোগ মামলা করা হয়। মামলার তদন্তকারী পুলিশ কমকতা আদালতে  ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালতের বিচারক  আসাদুজ্জামান তা ৭ দিনের রিমান্ড মন্জুর করেন ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটনার পর আত্মগোপনে ছিলেন তুষার কান্তি মণ্ডল।তাকে ঢাকার সাভার থেকে গত মঙ্গলবার বিকালে গ্রেফতার করে র‌্যাব-৪।আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকায় ‍পুলিশের হাতে তুলে দিয়েছিলেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।এর তাকে ঢাকা থেকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় পাঠানো হয়।সকালে আদালতে হাজির করেন পলিশ।তার নামে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল  তাহির,শিক্ষার্থী সাজ্জাদ,অটোচালক মানিক, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলন,হত্যাসহ আরো একাধিক মামলা রয়েছে।তার বিরুদ্ধে সমবায় ব্যাংকের টাকা আত্মসাৎ ও সমবায় ভবন নির্মাণের নামে অর্থ লুটপাটসহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্নসাৎ এর অভিযোগ করেন ভুক্তভুগিরা।

এর আগে সকালে তুষার কান্তি মন্ডলকে আদালতে হাজির করা করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী। আসামিপক্ষে লিগ্যাল এইডের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর ছাড়াও তুষার কান্তি মন্ডলকে অন্য আরও তিনটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo