• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় ১৪ মণ অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ ব্যবসায়ী গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মসলাপট্টি এলাকা থেকে বিপুল পরিমান অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী রোপমকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গত রবিবার রাত আনুমানিক ১১টার সময় অভিযান চালিয়ে পৌর সভার পুরাতন মাছ বাজার (মসল পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় ভাড়াকৃত গোডাউন হতে ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফারকসহ বিস্ফোরক ব্যবসায়ী জেলার মহাদেবপুর উপজেলার জোতহরি গ্রামের শ্রী নিবারণ চন্দ্র বর্মণের ছেলে শ্রী রুপম কুমার (৩৫) কে আটক করে র‌্যাব-৫ এর একটি দল।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গ্রেফতারকৃত আসামী রোপম এবং খাস নওগাঁ (মরাকাঠি) এলাকার মৃত শামছুল হকের ছেলে মোঃ সালাউদ্দিন বিহারী (৪৫) উভয়ই চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। তারা সিলেটের শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে অবৈধ বিস্ফোরক দ্রব্য এবং নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকা হতে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাসমূহে ও দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রি করতো সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল রোপম ও সালাউদ্দিনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে গত গত রবিবার রাতে অভিযান পরিচালনাকালে রোপমের ভাড়াকৃত গোডাউনে অবৈধ বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে এবং সালাউদ্দিন কৌশলে পালিয়ে যায়। আসামী রোপম অকপটে প্রকাশ্যে স্বীকার করে যে, সে এবং পলাতক আসামী সালাউদ্দিন দীর্ঘদিন যাবত নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্যাদি অবৈধভাবে সংগ্রহপূবর্ক ভাড়াকৃত নিজ নিজ গোডাউনে রেখে বিক্রয় করে আসছিল যা বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী অপরাধযোগ্য।

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে রোপম ও সালাউদ্দিন এর গোডাউনে রক্ষিত ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী নওগাঁ সদর থানায় একটি মামলা রুজু করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

সদর থানার ওসি জাহিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামীকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল
 হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo