• প্রশাসন

কোটা আন্দোলনে নিহত নাঈমের পরিবারের পাশে জেলা প্রশাসক

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টসকর্মী রেজওয়ানুল ইসলাম নাঈমের পরিবারের পাশে দাঁড়িয়েছে নীলফামারী জেলা প্রশাসক । শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডীতে নিহত নাঈমের কবর জিয়ারত শেষে পরিবারের খোঁজখবর নেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময়ে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান,জেলা পুলিশ সুপার মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো সাইদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মৌসুমি হক,সহকারী কমিশনার ভূমি মো: মঈন খান এলিস ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পলাশ চন্দ্র মন্ডলসহ ছাত্র আনদোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।  

এতে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান আন্দোলনে নিহত নাঈমের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

প্রসঙ্গত, নিহত রেজওনালুল ইসলাম নাঈম গত ৪ আগষ্ট বিকেলে ঢাকার বাইপেলে শিমুলতলী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ  হয়ে ৬ আগষ্ট রাতে ঢাকা মেডিকেল কালেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়,পরে কিশোরগঞ্জের রনচন্ডীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo