• অপরাধ ও দুর্নীতি

শ্রীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পরকীয়া সন্দেহে পোশাক শ্রমিক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টায় শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার ফজলুল হক মিলিটারির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যার শিকার স্ত্রী মাহমুদা আক্তার (২২) ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের মোস্তফার মেয়ে। সে তার স্বামীর সাথে শ্রীপুর পৌরসভার আনাসার রোড এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় মেঘনা পোশাক কারখানায় চাকুরি করতো।

অভিযুক্ত স্বামী রুবেল মিয়া (২৬) একই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। সে পোশাক কারখানায় চাকরি নেওয়ার জন্য একটি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিল।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ জানান, মঙ্গলবার রাতে পরকিয়া সন্দেহে স্বামী রুবেল মিয়া তার স্ত্রী মাহমুদা আক্তারকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি ও পিটিয়ে মারাত্নক আহত করে। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে এবং সুরতহালে নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo