• প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি নাটক তদন্ত করা হবে-নবাগত পুলিশ সুপার

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ নবাগত পুলিশ সুপার রেজাউল করিম বলেছেন, জঙ্গি নাটক তদন্ত করা হবে। তিনি বলেন আমি সাবেক এমপির মাধ্যমে জানতে পেরেছি চাঁপাইনবাবগঞ্জে দুইদিন ধরে জঙ্গি অভিযান পরিচালনা করা হয়। তবে শুধু চাঁপাইনবাবগঞ্জই নয় সারাদেশে যেসব ঘটনা ঘটেছে তা কর্তপক্ষ তদন্ত করছে।পুলিশ বিশাল একটা বাহিনী, ৫আগষ্টের পর সারাদেশে নতুন সেটাপের প্রক্রিয়া শুরু হয়েছে এজন্য এটা করতে কিছুটা সময় লাগবে। কারণ এটি একটি বড় কাজ। সব জায়গায় পুলিশের চেঞ্জ হচ্ছে সব ঠিক হয়ে গেলে কাজের গতিও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি।তিনি আরও বলেন, আমি খবর নিচ্ছি এখানে কোন আয়না ঘর থাকবে না। আইনের আওয়াতয় যেভাকে একজনকে আটকে রাখা যায় এভাবেই হবে। আয়না ঘর কে করেছে আমি জানার চেষ্টা করছি। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।এসময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স থাকবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে। তবে সেটা আইনের মধ্যে থেকেই করা হবে।এসময় পুলিশের জেলা পর্যায়ের কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo