• লিড নিউজ
  • রাজনীতি

বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহীন শিকদারের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১২টায় ভুরুঙ্গামারী শহরের কলেজমোড়ে এ মানববন্ধন করেন তারা। একই সাথে উপজেলা বিএনপিতে পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের নিয়ে আহ্বায়ক কমিটি করার অভিযোগ তুলে ওই কমিটি বাতিল করে নতুন কমিটি করার দাবি জানান তারা।

 মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র-যুব নেতা ও বিএনপি সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, সাবেক যুবদল সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, সাবেক উপজেলা যুবদল সভাপতি ইফতেফারুল ইসলাম শ্যামাসহ অনেকে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহীন শিকদারের নাম বিকৃত করে জালিয়াতির মাধ্যমে বহিস্কার করার প্রতিবাদ ও  বহিস্কারাদেশ প্রত্যাহারসহ নতুন কমিটি করার দাবী তুলে বক্তব্য রাখেন বক্তারা।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo