• অপরাধ ও দুর্নীতি

পাবনায় গুলিতে দুই শিক্ষার্থী নিহত মামলার আসামী নাছির গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতার গুলিতে দুই শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামী নাছির ভাণ্ডারী ওরফে নাফির (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ ও ৩ এর একটি যৌথ দল। এ নিয়ে মামলার তিন আসামীকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারকৃত নাছির পাবনা সদর উপজেলার নলদহ গ্রামের মুক্তার ভান্ডারীর ছেলে। তিনি দুই শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খাঁনের অন্যতম সহযোগী এবং হত্যা মামলার আট নম্বর আসামী।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব পাবনা ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহযোগীতায় সোমবার র‌্যাব-১২ পাবনা ক্যাম্প ও র‌্যাব-৩ এর একটি যৌথ দল ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করে। পরে তাকে পাবনায় এনে তার স্বীকারক্তি অনুযায়ী মঙ্গলবার ভোরে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান আরো জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাছির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং ভিডিও ফুটেজে নিজেকে সনাক্ত করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলাকালে আওয়ামীলীগ নেতাদের গুলিতে দুই শিক্ষার্থী মাহবুব হাসান নিলয় (১৪) ও জাহিদুল ইসলাম (১৯) নিহত হয়।

এ ঘটনায় ১১ আগস্ট নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন বাদি হয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খাঁনকে প্রধান আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় পাবনা সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাবেক পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সদিকসহ ১০৩ জনকে আসামী করা হয়েছে। মামলার পর দুই আসামীকেগ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণীর...

image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

  • company_logo