• প্রশাসন

মানিকগঞ্জের নবনিযুক্ত পু‌লিশ সুপার মোঃ বশির আহমেদ এর যোগদান

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. বশির আহমেদ।গতকাল শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মা‌নিকগ‌ঞ্জের পুলিশ সুপার হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. বশির আহমেদকে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পরে পু‌লিশ সুপার মো: বশির আহমেদ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন এবং অফিসে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি নুরজাহান লাবনী এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. বশির আহমেদ এর আগে নোয়াখালী জেলা পুলিশের সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) শাখার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।মা‌নিকগ‌ঞ্জের পুলিশ সুপার হিসেবে মো. বশির আহমেদ যোগদা‌নের পর পরই জেলা পু‌লিশ মা‌নিকগ‌ঞ্জের ফেসবুক পে‌জে "আপনার প্রয়োজনে মানিকগঞ্জ জেলা পুলিশ সদা প্রস্তুত" মোঃ বশির আহমেদ পুলিশ সুপার, মানিকগঞ্জ মোবাইল নম্বর দি‌য়ে এক‌টি পোস্ট দেন। ফেসবুক পোস্টটি‌তে বিপুল সংখ‌্যক মানুষ তা‌কে শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জা‌নি‌য়ে কমেন্ট ক‌রে‌ছেন।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo