ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে চরভদ্রাসন উপজেলায় আউয়াল মৃধা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যায় শিমুল (৩৫) নামের এক ব্যাক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।সাজাপ্রাপ্ত শিমুল জেলার চরভদ্রাসন উপজেলার ছমির বেপারীর ডাঙ্গী এলাকার মো. আক্কাচের ছেলে।আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ নভেম্বর চরভদ্রাসনের অমরাপুর এলাকার পরশ আলী মৃধার ছেলে আউয়াল নামের এক যুবককে চরভদ্রাসনের একটি নদীর পাড়ের কাঁশবনে নিয়ে চাপাতি ও ছুঁরা দিয়ে উপুর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার একদিন পর আউয়ালের বাবা চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ১৪ জুন শিমুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। রায়ের সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন জানান, 'মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত। এ রায়ে দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠা পাবে।'
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণীর...
নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...

মন্তব্য (০)