ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এক দালাল ও নারী-শিশু সহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা বিজিবি-৫৬।বুধবার (২৮ আগস্ট) গভির রাত উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ এলাকায় নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানী বিওপি'র টহল টিম তাদের আটক করে।আটককৃতরা ব্যক্তিরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার বিনষপুর গ্রামের মদন দাসের ছেলে রমেশ দাস (৩৮), রমেশের ছেলে পল্লব দাস (১২), সুশীল দাসের ছেলে প্রশান্ত দাস (১০), মদন দাসের ছেলে সুশীল দাস (৩৯), অধীর দাসের মেয়ে পাতলী রাণী দাস (৩৪), অধীকান্ত দাসের মেয়ে আরতী দাস (৩৭), সুশীল দাসের মেয়ে সুবর্ণা দাস (১৮), অলিল দাসের ছেলে পরিমল দাস (২৮)। একই সময় আটক হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ গ্রামের ইসলাম আলীর ছেলে দালাল সাইদুল ইসলাম হনু (৪৪)।
৫৬ বিজিবি শুকানী বিওপির নায়েক সওকত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিওপির ৬ সদস্যের একটি দল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৩৯/৪-এস এর বাংলাদেশের অভ্যন্তরে গোলাপদীগছ নামক গ্রাম থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তাদের আটক করে। পরে স্থানী একজনের বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের শুকানী বিওপিতে নেয়া হয়। তবে আটক ৯ জনের মধ্যে একজন দালাল রয়েছে। অটককৃত ব্যক্তিদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার মামলা দায়েরের হবে।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণীর...
নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...

মন্তব্য (০)