• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় মাদক মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াই পাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী।মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসের ১৮ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদস্যরা জেলার পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামের ছাতলতলা ব্রিজের উপর একটি ট্রাক্টরের পিছনে টুল বক্সের ভিতর থেকে ৭শ গ্রাম হেরোইন উদ্ধার করে।

এসময় ট্রাক্টরের ড্রাইভার লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় আজ ১২ জনের সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষী গ্রহণ শেষে ওই দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে। যাতে মাদক কারবারি ও যুবসমাজ মাদক থেকে নিজেদের বিরত থাকে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়। আসামিপক্ষের আইনজীবী কৌশিক কুমার দাস বলেন, এ রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।

এজন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো এবং আমরা আশা করি ন্যায়বিচার পাবো।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo