• অপরাধ ও দুর্নীতি

নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার, জরিমানা আদায়

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় নীলফামারীতে চারটি যানবাহনের চালকের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে নীলফামারী-ডোমার সড়কের বাইপাস এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ। 

এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী সহকারী পরিচালক কমল কুমার বর্মণ। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে চারটি যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩’শ টাকা জরিমানা আদায় করে ৭টি হর্ণ জব্দ করা হয়। পরে এসব হর্ণ ধ্বংস করা হয়। 

পরিবেশ অধিদপ্তর নীলফামারী সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, শব্দদুষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। 

এছাড়াও শব্দ দুষণ প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেটও বিতরণ করা হয় যানবাহণ চালক ও পথচারীদের মধ্যে।  

 

মন্তব্য (০)





  • company_logo