ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ২২ বোতল ফেন্সিডিলসহ ৫ টি মাদক মামলার আসামী স্বপন কুমার দাস (৪০)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদরের কেতারমোড় টু উলিপুর রোডে ধাওয়া করে উলিপুর উপজেলার পাঁচপীর এলাকায় একটি মোটরসাইকেলযোগে মাদক পরিবহনের সময় ২২ বোতল ফেন্সিডিলসহ পূর্বের ৫ টি মাদক মামলার আসামী নাগেশ্বরী দক্ষিণ রামখানা এলাকার স্বপন কুমার দাসকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি স্বপন কুমারের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় ১ টি, নাগেশ্বরী থানায় ৩ টি ও ফুলবাড়ী থানায় ১ টি মাদক মামলা সহ মোট ৫ টি মাদক মামলা রয়েছে। এ বিষয়ে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)