ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে দেশের সার্বিক আইনশৃঙ্খলার অবনতি এবং দুষ্কৃতকারীকারী কতৃক সরকারি স্থাপনা, থানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর অগ্নিসংযোগ, লুটপাট হয়। এ বিশেষ পরিস্থিতি মোকাবেলা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়ায় ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন।
এ লক্ষ্যে আজ মঙ্গলবার হাতীবান্ধা হাইওয়ে থানা প্রাঙ্গনে ৬১বিজিবি তিস্তা ব্যাটালিয়নের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি এ প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, থানাগুলোর কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি,সংখ্যালঘুদের নিরাপত্তা, গুজব রোধে ব্যবস্থা গ্রহনসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি কাজ করছে।এ সময় আরো উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্ণেল মামুনুর রশীদ, ৬১বিজিবি অধিনায়ক লে:কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, হাতীবান্ধা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাসানুজ্জামান চৌধুরী।
নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৪ কর্...

মন্তব্য (০)